
করব কি? করব না৷ ভেবে করা শেষমেশ হয়েই গেল৷ একদিকে বাবার বহুদিনের বন্ধু৷ তার উপর দু’জনের বয়সের মাত্রা একটু বেশিই৷ তাই অনেক চিন্তাভাবনা করে সোনাক্ষি পড়লেন সাউথ সুপারস্টার রজনীর প্রেমে! গপ্পোটা গোটাটাই ফিল্মি৷ আর আপাতত, এই ফিল্মি খবর নিয়েই বেশ চিন্তিত শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি সিনহা৷ তবে চিন্তায় পড়েছেন রজনীকান্তও৷ জানা গিয়েছে, এক অসম বয়সের প্রেম নিয়েই তৈরি হতে চলেছে রজনীকান্ত অভিনীত তামিল ছবি৷ আর সেই ছবিতেই নায়িকা হিসেবে পরিচালক বেছে নিয়েছেন বলিউডের হেলদি গার্ল সোনাক্ষিকে৷ প্রথমে অবশ্য ছবি করবেন না বলে ঠিক করেছিলেন সোনাক্ষি৷ রজনীকান্তের বিপরীতে অভিনয় করাটা তাঁর কাছে কঠিন হবে এই ভেবেই পিছু পা হয়েছিলেন সোনাক্ষি৷ শোনা গিয়েছে, শেষমেশ বাবা শত্রুঘ্ন সিনহার কথা মেনেই সোনাক্ষি হতে চলেছেন রজনীর হিরোইন৷
অন্যদিকে বহুদিনের বন্ধু শত্রুঘ্ন সিনহার মেয়ে সঙ্গে অভিনয় করতে পেরে বেশ খুশি রজনীও৷ তবে তাঁর একটাই নাকি আপত্তি৷ সোনাক্ষি তো বড্ড বেশি ছোট!
চলতি বছরের সেপ্টেম্বর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় শুরু হবে ছবির শ্যুটিং৷ ছবিটি প্রযোজনা করছেন রজনী নিজেই৷
একটি মন্তব্য পোস্ট করুন