GuidePedia

0

রাজনীতি যেন একটা বিনোদন। দেখুন তার নমুনাঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ব্লাউজের মজুরি ২৫ হাজার টাকা’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

জাতীয় সংসদে প্রথম অধিবেশনে সোমবারের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে তিনি এমন মন্তব্য করেন। একটি পত্রিকায় প্রকাশিত ‘খালেদা জিয়া অর্থকষ্টে আছেন’ এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘জিয়া মারা যাওয়ার সময় কিচ্ছু রেখে যায়নি। তিনি ফকির দরবেশ হয়ে মারা গেছেন। তার ছেলের এতো এতো টাকা। অথচ তিনি অর্থকষ্টে আছেন। কিন্তু আমরা তো দেখি, ছেলে ওখান থেকে হুয়াক্কা করলে এখানে হুয়া হুয়া শুরু হয়ে যায়। খালেদার পরনের শাড়ির এক মিটারের দামই ৫০০ ইউএস ডলার। ব্লাউজ বানানোর মজুরি ২৫ হাজার টাকা দেন। পরচুলার দাম কতো দেন সেটা জানি না।’

সূত্রঃ বাংলামেইল

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top