GuidePedia

0

চুরি হয়েছে পপ শিল্পী ম্যাডোনার অন্তর্বাস। সম্প্রতি একটি ফটোশ্যুটের সময় অন্তর্বাস এবং ব্রা সহ মোট ২১টি পোশাকই চুরি হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

হলিউড রিপোর্টার জানিয়েছে, মার্চের মাঝামাঝি নিউ ইয়র্কে ‘এল’ উমো ভোগ’ ম্যাগাজিনের একটি ফটোশ্যুট ছিল ম্যাডোনার। ওইসময় শুধু ফটোশ্যুট করার জন্যই আনা হয় ৩৪টি পোশাক। এর মধ্যে মাত্র ১৩টি পাওয়া গেছে। ফটোশ্যুট স্থল থেকে হঠাৎ করেই ‘উধাও’ হয়ে যায় অন্তর্বাস, ব্রা সহ একুশটি পোশাক।

অন্তর্বাসের ডিজাইন করেছেন দেবোরাহ মারকুইট। তিনি বলেন, ‘আমার ক্ষতি হয়েছে। তবে আশা করি এগুলো পাওয়া যাবে। আমি নিশ্চিত শুটিংয়ের কেউ এই কাজের সাথে জড়িত না। এর আগে কখনো এমনটা ঘটেনি।’

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top