মোটা মেয়েদের দুর্ভাবনার অন্ত নেই। বিকিনিতে নিজেকে মেলে ধরার ইচ্ছা থাকলেও অনেকেই নিজেদের সে ইচ্ছা অবদমিত করতে বাধ্য হন। সারাক্ষণ এই চিন্তা থাকে এই বুঝি তাদের নিয়ে কেউ বিদ্রূপ করল।
না, স্থূলদেহী মেয়েদের সৌন্দর্য্য তুলে ধরতে এবার উদ্যোগী হয়েছেন প্লাস সাইজ ব্লগার গ্যাবি গ্রেগ। গ্যাবি এবার স্থূলদেহী মেয়েদের মনোকষ্ট দূর করতে তাদের জন্য বিশেষভাবে সুইমস্যুটের ডিজাইন করেছেন।
এক্ষেত্রে তিনি স্থূলদেহী মেয়েদের সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলাকেই প্রাধান্য দিয়েছেন। স্থূলতা ছাপিয়ে কিভাবে তাদের যৌনাবেদন ফুটিয়ে তোলা যায় সেটাই ছিল তার লক্ষ্য। একই সঙ্গে স্বল্পবসনা হতে গিয়ে তারা যাতে হাসির খোরাকে পরিণত না হন তার প্রতিও তিনি লক্ষ্য রেখেছেন।
২৬ বছর বয়সী ডিজাইনারের এটি দ্বিতীয় উদ্যোগ। গত বছর মে মাসে গ্যাবি প্রথম বারের মতোম স্থূলদেহী মেয়েদের জন্য বিকিনির ডিজাইন করলে তা অনলাইনে ৪৮ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।
গ্যাবি অনলাইনে এর নাম দিয়েছেন ‘ফ্যাটকিনি’ অর্থাৎ ফ্যাট মেয়েদের সুইম স্যইট।

একটি মন্তব্য পোস্ট করুন