লকাম হোম ড্যাডি, আই এ্যাম এ পর্নো স্টার! ‘স্বাগতম বাবা, আমি এখন পর্নো তারকা’।
সেনাবাহিনীর আফগানিস্তান ফেরত ডাক্তার কেভিন উইকস যুক্তরাষ্ট্রে ফিরে এসে এ রকম দুঃসংবাদই শুনতে পান। একজন ধর্মপ্রাণ ক্যাথলিক পিতা হিসেবে কেভিন কখনও চিন্তায় করেতে পারেনি তার প্রিয় কন্যাসন্তানের এই দশা হবে।
আফগানিস্তানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে দেশে ফিরে সন্তানের এরকম বিপর্যয়কর পরিণতির খবর শুনে স্বভাবতই হৃদয় ভেঙ্গে যায় তার।
অনলাইন ও টিভিতে তার প্রিয় কন্যা জোরেশোরে গর্বের সঙ্গেই জানিয়ে দিয়েছে, পর্নো ছবিতে বেলি নক্স নামে নায়িকার ভূমিকায় অভিনয় করে সে তার পড়ার খরচ মিটিয়েছে।
ধর্মপ্রাণ ক্যাথলিক পরিবারের ১৮ বছর বয়সী এই মেয়েটির প্রকৃত নাম মিরিয়াম উইকস। এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের স্পোকেইনে বসবাসরত এই ক্যাথলিক পরিবারের হৃদয়ভাঙ্গা কাহিনী এখন সবার মুখে মুখে।
মিরিয়ামের ক্যাথলিক বাবা কেভিন ও ভারতীয় বংশোদ্ভূত মা হরচরণের মাথায় তো আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা। খ্যাতনামা ডিউক ইউনিভার্সিটিতে পড়ার খরচ বছরে ৬০ হাজার ডলার। এছাড়া মিরিয়ামের বড় বোন অনিতা (২০) এবং ভাই পলও (২২) বিশ্ববিদ্যালয়ে পড়ে।
তিন ভাইবোনের মোট শিক্ষা ব্যয় ১০লাখ ডলার। যা থেকে মা-বাবাকে বছরে ২লাখ ডলার ব্যয় মিটোতে হয়। এই বিপুল শিক্ষাব্যয় মেটাতেই আফগান ফেরত সেনা চিকিৎসকের কন্যাকে যৌনতাসর্বস্ব ছবিতে অভিনয় করতে হয়েছে। সহপাঠীর সঙ্গে পর্নো ছবিতে অভিনয় করে সে এই অর্থ সংগ্রহ করে।
মা-বাবা সন্তানের এই দুঃসংবাদে ভীষণ কষ্ট পেলেও তাকে ত্যাগ করতে পারেনি। এটাকে এখন তার স্রেফ দুঃস্বপ্ন হিসেবেই মনে করে। এছাড়া কীই বা করার আছে।

একটি মন্তব্য পোস্ট করুন