GuidePedia

0
গুগলের সর্বশেষ সাড়া জাগানো প্রজেক্ট হচ্ছে গুগল গ্লাস। সকলের মাঝেই এটা নিয়ে উৎসাহের শেষ নেই। কিছুদিন আগেই একটি ভিডিও প্রকাশিত হয়েছে আর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যাতে ফুটিয়ে তোলা হয়েছে একজন সাধারণ নারীর জীবনের একটি দিন। এক মাসেরও কম সময়ে ইউটিউবে এখন পর্যন্ত প্রায় ১৬ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিওটি। কী আছে এই ভিডিওটিতে? এমন কিছু, যা হয়তো আপনাকে চিন্তায় ফেলে দেবে!

একজন প্রযুক্তি প্রেমী তরুণী সকালে ঘুম থেকে উঠে এ গ্লাস চোখেই অবাক বিস্ময়ে তার নতুন দিনের সূচনা করে। সকালে উঠে সবাইকে শুভ সকাল জানায়, কেনাকাটা করে, নিজের বন্ধুদের সাথে দেখা করে। গুগল গ্লাস চোখে তরুণীটির জন্য এ দিনটি হচ্ছে আনন্দময় একটি দিন।

কিন্তু কী ঘটে তরুণীটি বাড়ি ফিরে আসার পর? তার স্বামী তার উপর অত্যাচার শুরু করে! প্রতিদিনের মতোই!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৮ মার্চ এ ভিডিওটি মুক্তি পায়। সারা বিশ্বে প্রতি তিনজন নারীর একজন নির্যাতনের শিকার হয় বলে জানিয়েছে DomesticViolence.org। শুধু আমেরিকাতেই প্রতি ৯ সেকেন্ডে একজন নারী অত্যাচারিত হন।

ভিডিওর শেষ তাই উঠে আসে একটি চরম সত্য কথা, “আমাদের সভ্যতার এত উন্নতি সত্ত্বেও, নারীদেরকে এ ভয়াবহ মূহূর্তের মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত।“ তবে এ সচেতনতামূলক ভিডিওর সাথে গুগলের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে AdWeek।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top