এ সময়ের জনপ্রিয় নায়িকারদের একজন। মাসালাপূর্ণ সিনেমার পাশাপাশি 'লুটেরা'তে তার সাবলীল অভিনয় দক্ষতা দর্শকের নজর কাড়তে সক্ষম হয়। তবে এই তারকা এবার কোন সিনেমার জন্য নয় বাচ্চাদের জন্য এক অভিনব উপহার নিয়ে হাজির হতে যাচ্ছেন।

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি ব্রাজিলিয়ান নির্মাতা কার্লোস সালডানা পরিচালিত ‘রিও ২’ ছবিতে হিন্দি ডাবিংয়ের সময় জুয়েল চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এবার তিনি এনজিও এর কিছু শিশুদের জন্য এই ছবিটির হিন্দি ভার্সনের একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।
সেখানে তিনি ছবিটি প্রদর্শনের আগে ও পরে বাচ্চাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা যায়। একটি সূত্রে জানা যায়, হলিউডের ‘রিও ২’ এর হিন্দি ডাবিংয়ের পর থেকে সোনাক্ষী অনেক আনন্দিত। কারণ শিশুদের জন্যই এ ছবিটি তৈরি। বাচ্চারা এ ছবিটি অনেক বেশি উপভোগ করবেন।
বলে রাখা ভালো যে, ২০১১ সালের অ্যানিমেশন ছবি ‘রিও’ ছবিটি হিট হবার পর তৈরি করা হয় ‘রিও ২’। সম্প্রতি থ্রিডি অ্যানিমেশন এর এ ছবিতে কণ্ঠ দেবার পাশাপাশি গানও করেছেন সোনাক্ষী। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ১১ এপ্রিল।
একটি মন্তব্য পোস্ট করুন