নিউ ইয়র্ক : আমেরিকায় খেলনার মতোই শিশুদের হাতের নাগালে বন্দুক! আর তার পরিণতি যা হওয়ার তাই ঘটল। বন্দুক নিয়ে খেলতে খেলতেই দুবছরের বাচ্চার হাত পড়ল বন্দুকের ট্রিগারে। গুলি ছিটকে গিয়ে লাগল ১১ বছরের বোনের গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মর্মান্তিকভাবে প্রাণ হারাল ১১ বছরের ওই কিশোরী।
.jpg)
আমেরিকার ফিলাডেলফিয়ায় এই ঘটনা ঘটেছে। মা তখন বাথরুমে। তিন ভাই-বোন ১৪ বছরের ভাই, সাত ও এগারো বছরের দুই বোনের সঙ্গে খেলছিল ওই দুবছরের বাচ্চা। তাদের হাতে তখন চলে এসেছে .৩৫৭ ক্যালিবারের হ্যান্ডগান, যার ব্যারেল ৮ ইঞ্চি।
গৃহকর্ত্রী টিফানি গোল্ডওয়ারের বয়ফ্রেন্ড সকালে তার বাড়িতে এসেছিলেন। তিনিই ওই বন্দুক রেফ্রিজারেটরের ওপর রেখে চলে যান। কিন্তু সেটি টিফানির চার সন্তানের হাতে চলে যায়। দুবছরের শিশুটি কার্তুজ ভরা বন্দুকটি নিয়ে খেলতে থাকে। হঠাৎই বন্দুকের নল চলে যায় বোনের জামারা স্টিভেন্সের দিকে। ট্রিগারেও চাপ পড়ে যায়। গুলি সোজাসুজি তার হাত ছুঁয়ে হৃদপিন্ডে গেঁথে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে।
একটি মন্তব্য পোস্ট করুন