নির্দিষ্ট বয়সে সকলের দাঁত তুলতে হয়। এটি প্রকৃতির নিয়ম। খুব স্বাভাবিক ভাবে এটি করা যায়। মাড়ি থেকে হালকা হলে খুব সহজেই দাঁত তুলা যায়। সাধারণত দাঁত তুলতে হালকা সুতা ব্যবহার করতে দেখা যায়। দাঁত তুলতে সাঁড়াশির ব্যবহারের কথাও মোটামুটি সবাই জানে।
এক বাবা তার সন্তানের দাঁত তুলতে ব্যবহার করেছেন হেলিকপ্টার! সত্যিই অবাক করার মত কথা। অনেকেই এটি মানতে চাইবেন না।
কিন্তু এমনই এক দৃশ্য দেখা গেছে উইটিউবের একটি ভিডিওতে। ওই ভিডিওটি এডিট করা নয়। ভিডিও ধারণ করার পর তা কোনো সম্পাদনা ছাড়ায় উইটিউবে আপলোড করা হয়। হেলিকপ্টার ব্যবহার করে দাঁত তোলার এই দৃশ্যটি ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দেয়ার পর প্রায় ৮০ হাজার মানুষ ইতোমধ্যেই ভিডিওটি দেখেছে।
ওই ভিডিওতে দেখা যায়, আয়ারল্যান্ডের ডাবলিনের একটি শহরে একটি ছেলের দাঁত তোলার কাজে ব্যবহার করা হচ্ছে একটি হেলিকপ্টার। প্রযুক্তিবান্ধব বাবা ম্যালকম শন তার সন্তান অ্যাডামের দুধদাঁত তুলতে হেলিকপ্টার ব্যবহার করেছেন। ভিডিওটি সত্যিকারের হলেও দাঁত তোলার কাজে ব্যবহৃত হেলিকপ্টারটি খেলনার।
খেলনার হেলিকপ্টার দিয়ে দাঁত তোলার এই চিত্রটি ইউটিউবে ছড়িয়েও দেন তিনি ওই ছেলেটির বাবা। যা নিয়ে পরবর্তীতে কৌতুহলপ্রিয়দের ভিড় শুরু হয়ে যায়।
বাবা ম্যালকম শন ছেলে অ্যাডামের দুধদাঁত তুলতে ব্যবহার করেছেন কোয়াডকপ্টার নামের এক প্রকার খেলনা হেলিকপ্টার।
বাবা ম্যালকম সুতোর এক প্রান্ত অ্যাডামের দাঁতের সঙ্গে আর অন্য প্রান্ত কোয়াডকপ্টারটির সঙ্গে বাধেন। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে হেলিকপ্টারটিকে আকাশে উড্ডয়ন করেন। হেলিকপ্টারের এক ঝটকায় দাঁতটি উঠে যায়।
হেলিকপ্টারের সাহায্যে এমন অভিনব পদ্ধতিতে ছেলের দাঁত তোলার বিষয়ে ম্যালকম বলেন, কয়েক সপ্তাহ আগেই অ্যাডামের নড়বড়ে দাঁতটি খেয়াল করি। তখনই আমার মাথায় বুদ্ধি আসে। আর আমি সেটা আমার ছেলেকে জানাই।
তিনি বলেন, এরপর আমি আমার ছেলে ও একটা কোয়াডকপ্টার নিয়ে শুরু করে দেই দাঁত তোলার কাজ। আমার ছেলে অবশ্য আমার পরিকল্পনা শুনেই বলেছিল, আমার দাঁত এখনই তুলে দাও বাবা।
প্রযুক্তিবান্ধব বাবা ম্যালকম বলেন, আপনি পুরো ঘটনাটি ভিডিওতে দেখতে পারেন। কোয়াডকপ্টারটি যখন দাঁতটি তুলে নেয় তখন অ্যাডামের মাথা বা মুখ একটুও ঝাকি খায়নি। আর এটা এতো সহজ ভাবে হয়ে গেছে যে প্রথমে বিশ্বাসই করতে পারিনি।
সূত্র: ডেইলি মেইল

একটি মন্তব্য পোস্ট করুন