GuidePedia

0
বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন এক যুবতী। ‘মেয়ে মানুষ'-এর এমন ঔদ্ধত্য মানতে না পেরে তার নাক কেটে দিল ছেলের পরিবার। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

এই ঘটনায় উদ্বিগ্ন লাহোর হাইকোর্ট অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ভাওয়ালপুর জেলা ও সেশন জজকে।

ফরিদা বিবি নামে ওই যুবতী পরিবারের সঙ্গে শেরওয়ালি বস্তিতে থাকেন। নাদিম ও জামশেদ নামে দুই ভাইয়ের কাছে শ্রমিকের কাজ করেন ফরিদার বাবা। জামশেদ তার ছেলের সঙ্গে ফরিদার বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বেঁকে বসেন ফরিদা।

তিনি জানান, কোনোমতেই এই বিয়ে তিনি করবেন না। কর্মচারীর মেয়ের এই ঔদ্ধত্য মানতে পারেনি জামশেদের পরিবার। প্রথমে তারা মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। তাতে সফল না হওয়ায়, শেষে তার নাক কেটে নেয়।

পুলিশে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। সূত্র: ওয়েবসাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top