GuidePedia

0
পৃথিবীতে কত অবিশ্বাস্য ঘটনাই না ঘটে থাকে। এক টাকায় আকাশ ভ্রমণের কথা বললে কেউই সহজে বিশ্বাস করতে চাইবেন না । কিন্তু ঘটনা সত্য। বিশ্বাস না করে উপায় নেই। ভারতের স্পাইস জেট আর্ন্তদেশীয় ভ্রমণের ক্ষেত্রে মূলভাড়া নিধার্রন করেছে মাত্র এক টাকা।


জুলাই থেকে কার্যকর হবে এই ভাড়া। তবে মূল ভাড়া এক টাকা হলেও এর সাথে গুণতে হবে স্ট্যাচুটারি ফি আর অতিরিক্ত কর।

ছাড়ের টিকিট বিক্রয় শুধু স্পাইস জেটের সরাসরি ফ্লাইটের উপরই প্রযোজ্য হবে।

টিকিট বুকিং করতে হবে স্পাইস জেটের ওয়েবসাইট (www.spicejet.com) এবং ভ্রমণ সংস্থা এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে।  

এক টাকার টিকিট ছাড়াও আছে  ৭৯৯ এবং  এক হাজার ৪৯৯ টাকা ছাড়ের টিকিট। স্পাইস জেট ভ্রমণের নির্দিষ্ট ফ্লাইট এবং তারিখের ওপর নির্ভর করে আরো অনেকগুলো  আকর্ষণীয় ছাড় দিচ্ছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top