GuidePedia

0

বিনোদন : বলিউডে কবে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন এই নিয়ে গুঞ্জনের শেষ নেই যেন। এ খবর এখনো নিশ্চিত নয় তিনি বলিউডে ফিরবেন। তারপরেও এই বিষয়টি নিয়ে নিত্য নতুন খবর বের হচ্ছেই। এই পরিচালকের ছবি দিয়ে ফিরছেন, ওই সময় ছবির কাজ শুরু হবে- এই নিয়ে 
এবার ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। সবাই যখন তার বলিউডে ফেরা নিয়ে উত্তেজিত, তখনই এল অ্যাশের দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বেরিয়েছে, আরাধ্যার পর ফের মা হচ্ছেন সাবেক এই বিশ্বসুন্দরী! তবে এই বিষয়ে এখনো বচ্চন পরিবার কোনো মন্তব্য করেনি। 
দ্বিতীয়বারের মতো অ্যাশ সত্যিই মা হচ্ছেন কী না- এমন বিতর্কে না যাওয়াই ভালো। জানিয়ে রাখি ০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ প্রথম সন্তান আরাধ্যার জন্ম দেন তিনি। আরাধ্যার জন্মের পর মাতৃত্বকে বেশ ভালোভাবেই উপভোগ করছেন ঐশ্বরিয়া। সন্তানের জন্য গত কয়েকবছর ধরে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে নিজেকে প্রায় পুরোপুরিভাবেই বিচ্ছিন্ন করেছেন। 

নতুন বিতর্ক শুরু একই সাক্ষাৎকার থেকে। 
কিছুদিন আগে দেয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, “জীবন সবসময় পরিবর্তনশীল। প্রত্যেক অভিজ্ঞতাই মানুষের জীবনে পরিবর্তন-পরিবর্ধন নিয়ে আসে। এটা আপনাকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। মা হওয়াটা আমার জীবনের আশীর্বাদস্বরূপ। এটাকে আমি ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করি, আবার মা হলেও তাই মনে করবো।”
কিছুদিন আগেও অবশ্য এমন একটি গুজব ছড়িয়ে পড়েছিল বলিউড পত্রিকাগুলোতে, তবে শেষমেশ সেগুলো মিথ্যাই প্রমাণিত হয়েছে। দেখা যাক, এবার কী হয়! 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top