
বিনোদন : বলছি, এক সময়ের অসংখ্য হিট ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত’র কথা। টালিগঞ্জের ‘রানী’ বলা হয় তাকে। এ পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করা সেই নায়িকাই এবার ক্ষেপেছেন ইন্ডাষ্ট্রিজের উপর। সম্প্রতি টাইমস অব ইনডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই অভিমত ব্যক্ত করেন তিনি। বলেছেন, চলচ্চিত্র জগৎ মানেই রণক্ষেত্র। এখানে নিজের মেধা ও প্রতিভার জোরেই টিকে থাকতে হয়। তাই আমি কখনোই কারো সহযোগিতা চাইনি। এক কথায় বলতে গেলে, বহু পরিশ্রম করে আমি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু টালিগঞ্জ আমাকে প্রাপ্য সম্মান দেয়নি। তবে অনেকেই বাংলা চলচ্চিত্রে কোনো অবদান না রেখে বড় বড় সম্মান পাচ্ছেন। তা দেখে নিজের কাছে বেশ কষ্ট লাগে।
ঋতুপর্ণা বলেন, সম্প্রতি চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য যাদের বাংলার পঞ্চকন্যা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে, তা যথার্থ হয়নি। রানী মুখার্জি ও বিপাশা বসু কখনোই এ পুরস্কারে ভূষিত হতে পারেন না। আমি কিংবা দেবশ্রী এ পুরস্কার প্রাপ্তির জন্য উপযুক্ত কেন হলাম না, তা আমার বোঁধগম্য নয়। তবে বাংলা চলচ্চিত্রকে আমরাই বিশ্বের দরবারে দাঁড় করিয়েছি। আর যারা এ পুরস্কার পেয়েছেন, তারা শুধুমাত্র হিন্দি ছবিকে প্রতিষ্ঠিত করেছেন। বিষয়টি খুবই দুঃখের।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ঋতুপর্ণা বাংলা চলচ্চিত্রের সঙ্গে জড়িত। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে সুপারহিট বাংলা ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন