জাতীয় সঙ্গীত পরিবেশনে সর্বোচ্চ মানুষের উপস্থিতির রেকর্ড করল বাংলাদেশ। গিনেজ বুকেও ওয়েবসাইটে ৯ এপ্রিল, বুধবার এই বিষয়ে তারা একটি আপডেট দিয়েছে।
আপডেটে বলা হয়েছে, ‘সর্বোচ্চ সংখ্যক মানুষের জাতীয় সঙ্গীত পরিবেশনের রেকর্ড করল বাংলাদেশ।’ এতে বলা হয়, ২৬ মার্চ বাংলাদেশে জাতীয় প্যারেড গ্রাউণ্ডে জাতীয় সঙ্গীত পরিবেশনে ২ লক্ষ ৫৪ হাজার ৫শ ৩৭ জন মানুষ অংশ নেয়।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের রেকর্ডটি ভারতের দখলে ছিল। ৬ মে, ২০১৩ তারিখে ১ লক্ষ ২১ হাজার ৬শ ৫৩ জন ভারতীয় একত্রে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই রেকর্ড করেন।
একটি মন্তব্য পোস্ট করুন