GuidePedia

0

 বিনোদন : সালমান খান বড় বোন ক্যাটকে বলিউডের নায়িকা তৈরি করলেন। আর এবার ক্যাটরিনা কাইফের বোনকে বলিউডে নয়, সোজা হলিউডে নিয়ে গেলেন সালমান খান! 
বহুদিন আগে থেকেই ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে সিনেমায় নিয়ে আসার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছিলেন সালমান খান। প্রথমে চেষ্টা করেছিলেন বলিউডে যদি তাঁকে প্রবেশ করা যায়। কিন্তু ইসাবেলের অ-ভারতীয় লুকই বাঁধ সাধল সে ব্যাপারে। ক্যাটরিনা কাইফ যেমন বিদেশি হলেও, তাঁর মধ্যে রয়েছে এক ভারতীয় ছাপ। কিন্তু ইসাবেল পুরোটাই বিদেশি। এমনকি বড়বোনের মতো দু-একটা হিন্দিও বলতে পারেন না। 
প্রথমে অবশ্য বড় বোনের মতো ছোটো বোনকেও ট্রেনিং দিতে চেষ্টা করেছিলেন সালমান। কিন্তু শেষমেশ, ক্লান্ত আমার "ক্ষমা করো প্রভু" বলে যেন হাল ছাড়লেন তিনি। তবে ক্যাটকে যখন কথা দিয়েছেন বোনকে সিনেমায় নামিয়েই ছাড়বেন, তাই রাতারাতি এক প্রোডাকশন হাউজ খুলে তৈরি করে ফেললেন ইংরেজি ছবি ‘ডক্টর ক্যাবি’।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘ডক্টর ক্যাবির’ ট্রেলার। ছবিতে ইসাবেলের সঙ্গে দেখা যাবে নতুন অভিনেতা বিনয় ভিরমানি। ছবিটি পরিচালনা করেছেন কানাডার পরিচালক জনে ফ্রানকোযিস পওলিয়ত। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top