পৃথিবীর একেক অঞ্চলে মানুষের মধ্যে একেক রকমের খাদ্যাভ্যাস প্রচলিত। কিন্তু এমন কিছু জিনিস আছে যা কখনোই কোনো মানুষের খাদ্য তালিকায় পড়তে পারে না। কিন্তু ভারতের কর্নাটকের নির্মান শ্রমিক পাক্কিরাপ্পা হুনাগুনডি মনে হয় সেসব মানেন না। কারণ এখন তার প্রধান খাদ্যের তালিকায় রয়েছে ইট।

৩০ বছর বয়সী পাক্কিরাপ্পা যে শুধু ইটই খান তা নয়, সেইসঙ্গে তিনি অবলিলায় গলধকরণ করে ফেলেন কাদা থেকে শুরু করে নুড়ি পাথরও।
পাক্কিরাপ্পা জানান, তার এই ইট-কাদা-নুড়ি পাথর খাওয়ার অভ্যাস প্রথম দেখা দেয় ১০ বছর বয়সে। এরপর গত ২০ বছর ধরে তিনি প্রতিদিন প্রায় তিন কিলোগ্রাম করে এসব জিনিস খান। কারণ এর মধ্যে নাকি তিনি অন্যরকমরে এক স্বাদ পান।
যদিও পাক্কিরাপ্পার এই উদ্ভট খাদ্যাভ্যাসকে অনেক বিশেষজ্ঞরাই একটি অসুখ হিসেবে চিহ্নিত করেছেন। তারা বলছেন, পাক্কিরাপ্পা বিরল ধরনের আহারজনিত ভ্যাধিতে ভুগছেন। যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পিকা’। যদিও পাক্কিরাপ্পা মতামত ভিন্ন।
পাক্কিরাপ্পা মনে করেন, তিনি কোনো অসুখে ভুগছেন না। কারণ এসব খেয়ে তিনি শারীরিক কোনো সমস্যা বোধ করছেন না। আর এসব তার হজমও হচ্ছে। বরং তিনি নিজের এই ক্ষমতাকে দরিদ্র সংসারে কিছু বাড়তি উপাযনের জন্য কাজে লাগাতে চান। তাই তিনি পরিকল্পনা নিয়েছেন পুরো পরিবারসহ সারা দেশ ঘুরে ঘুরে ইট খাওয়ার খেলা দেখানোর।
পাক্কিরাপ্পা বলেন, ‘আমি এসব খেতে ভালোবাসি। এসব আমার জীবনেরই একটা অংশ। আমি ১০ বছর বয়স থেকে এসব খাওয়া শুরু করি আর এখন এগুলো আমার কাছে অপরিহায। আমি অন্য খাবার খাওয়া ছেড়ে দিতে পারি কিন্তু ইট আর কাদা খাওয়া ছাড়তে পারবো না।’
কিন্তু শক্ত ইট-নুড়ি কিভাবে খান এমন প্রশ্নের জবাবে পাক্কিরাপ্পা বলেন, ‘আমার দাঁত খুব ভালো। কোনো ধরনের সমস্যা ছাড়াই আমি শক্ত ইটে কামড় বসাতে পারি। আর ওসব খাওয়ার পর আমি হজমের জন্য এক গ্লাস পানি খাই।’
পাক্কিরাপ্পা জানান, তার মা বহুবার বলেছেন তাকে এই ইট, নুড়ি, কাদা খাওয়া ছাড়ার জন্য। কিন্তু তিনি শুনেননি। তিনি বলেন, ‘এখন মা আমাকে চিকেন ফ্রাই এনে দিলেও আমি খাবো না। কারণ এখন ওসব খেতে আমার ভালো লাগে না। আমার খাওয়ার জন্য কাদা আর ইট চাই।’
এদিকে বিচিত্র খাদ্যাভ্যাসের কারণে ইতোমধ্যেই পাক্কিরাপ্পা বিখ্যাত হয়ে গেছেন নিজ গ্রাম হানাগুনন্ডিতে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তার ইট খাওয়া দেখতে।
যদিও পাক্কিরাপ্পার এক বন্ধু বলেন, ‘সে এখন খুবই বিখ্যাত, তবে তারপরও ও গরিব। আশাকরি কেউ তাকে সাহায্য করবে।’
একটি মন্তব্য পোস্ট করুন