GuidePedia

0
ভারতীয় নির্বাচনে গ্ল্যামার জগতের হাওয়া এখন পুরানো খবরে পরিণত হয়েছে। একের তারকা বেছে নিচ্ছেন এক একটি দল। আর যেই তারকার ঝুলিতে রয়েছে বেশি সংখ্যক তারকা সেইতো অধিক জনশ্রতা টানতে পারবেন এটাই স্বাভাবিক। আর বলিউডের বাপ্পি লেহড়ীর রাজনীতিতে আগমন নতুন কিছু নয়। কিন্তু কথা যখন আসে প্রচারনার তখন মনে প্রশ্ন জাগতেই পারে কে কে সামিল হতে যাচ্ছেন বাপ্পির প্রচারনায়।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে ঘুড়ি উৎসবে যোধপুরে পৌঁছে গিয়েছিলেন সালমান। যোধপুরে পৌঁছে মোদির ভূয়সী প্রশংসা করেছিলেন সালমান। এমনকি মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চান তিনি। আর এবার মোদি হাওয়া সঙ্গে নিয়ে বাপ্পি লাহিড়ীর ভোট প্রচারে শ্রীরামপুরে উড়ে আসতে পারেন সালমান।

জানা গেছে, শুধু সালমান নয়, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলেও আসতে পারেন বাপ্পি লাহিড়ীর ভোট প্রচারে। বাপ্পি লাহিড়ী ভোট প্রচারে দায়িত্বে থাকা কৃষ্ণ ভট্টাচার্য জানিয়েছেন, "বাপিদার সঙ্গে সালমান খানের খুব ভাল সর্ম্পক। তাই বাপিদা সালমানকে অনুরোধ করেছেন। সালমান আসবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে এখনও কিছু ঠিক হয়নি।" লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের প্রচারে অংশ নেওয়ার ব্যাপারেও কৃষ্ণ ভট্টচার্য একই কথা বলেছেন।

বাপিদার কম্পোজ করা বহু গানেই গান গেয়েছেন লতা ও আশা। অন্যদিকে শুধু সালমান নন, হৃত্বিকের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বাপ্পি লাহিড়ির।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top