সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের একটি পেইজে এক কিশোরীর চড় মারার ভিডিও দেখে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
.jpg)
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মাসরুফ হোসেন বলেন, “আমি জাপানে অবস্থানকালে ফেসবুকের ‘মজা লস’ পেইজে একটি ভিডিও দেখতে পাই, যেখানে একজন স্কুলছাত্রীকে তার এক সহপাঠী চড় মারছে।
“দেখার পরে বিবেকের তাড়না অনুভব করি। দেশে ফেরার পর প্রথম আমি যে কাজটা করি তা হলো এ বিষয়টা নিয়ে খোঁজ-খবর করা শুরু করি।”
ফেইসবুক পেইজ ‘মজা লস’ টিম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই ছেলেটিকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ছেলেটি ‘কিশোর’ হওয়ায় তার নাম-ঠিকানা প্রকাশ করেননি তিনি।
ঘটনাটির বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা মাসরুফ বলেন, “মজা লস টিমের অ্যাডমিন প্যানেল এবং সদস্যদের সহায়তায় আমরা ওই ছেলেটির যাবতীয় তথ্য সংগ্রহ করি। এরপর আমাদের ডিসি স্যারের অনুমতিক্রমে এবং এডিসি স্যারের তদারকিতে আমাদের অফিসার এসআই মনির মাত্র চার ঘণ্টার মধ্যে ওই অপরাধীকে গ্রেপ্তার করে।
“অপরাধীকে এত দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি আমাদের অফিসারের সাথে সাথে সেই সব বিবেকবান নাগরিকদের ধন্যবাদ দিতে চাই, যারা নিজ থেকে আমাদের তথ্য ও সময় দিয়ে সহায়তা করেছেন।”
তিনি বলেন, “কিশোরীটির পরিবার প্রথমে ভয় পাচ্ছিল। আমি নিজে গিয়ে তাদের বুঝিয়েছি। ছেলেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
গুলশান এলাকায় কোনো ধরনের ইভ টিজিংয়ের ঘটনা ঘটলে ০১৭১৩৩৯৮৩৪২ নম্বরে ফোন করে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
গত ২ এপ্রিল ফেইসবুক পেইজ মজা লসে এই ভিডিও চিত্র প্রকাশ করে কিশোরটির পরিচয় জানতে চাওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন