GuidePedia

0
মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘টেক ওয়ান’ মুক্তির আগেই স্বস্তিকার কল্যাণে জন্ম দিয়েছে সমালোচনার ঝড়।

ছবিতে পর্নস্টার চরিত্রে অভিনয়ের ঘোষণা দিয়ে ছবির শুটিং শুরুর আগেই আলোচনায় চলে এসেছিলেন স্বস্তিকা। কিন্তু তখন অনেকেই বলেছিলেন সংসার, স্বামী রেখে অতটা সাহসী বোধহয় স্বস্তিকা হতে পারবেন না।


কিন্তু শুটিং শুরুর পরপরই বেশ কয়েকটি সাহসী দৃশ্যে অভিনয় করে সব সমালোচনা উড়িয়ে অভিনয়ের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছিলেন এই নায়িকা। কিন্তু ১৮ এপ্রিল ছবি মুক্তির আগে একটি স্বস্তিকার ছবির একটি ভিডিও আবার তুমুল আলোচনার ঝড় নিয়ে এসেছে।

যেখানে স্বস্তিকাকে নগ্নদশ্যে নায়ককে চুমু খেতে দেখা যাচ্ছে। তবে এই নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য পরিচালককে এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন স্বস্তিকা। শর্তটি হচ্ছে- ‘টলিউডের কাউকে তার বিপরীতে রাখা চলবে না।’

পরিচালক শর্ত মেনে দিল্লির এক মডেলকে তার বিপরীতে হাজির করেছিলেন। ছবিতে নগ্ন দৃশ্যটিকে অবশ্য খানিকটা অস্পষ্ট করে দেয়া হয়েছে সেন্সরের কাঁচির ভয়ে। তবে বাইরের চলচ্চিত্র উৎসবে ছবিটির নগ্নদৃশ্য স্বাভাবিক রেখেই পাঠানো হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top