GuidePedia

0

অভিনয়ের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিতে মুম্বাইয়ের এক স্ট্রাগলার অভিনেত্রীকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত হলেন ধারাবাহিকের ক্যামেরাম্যান রবীন্দ্রনাথ ঘোষ৷ অভিযোগ অনুযায়ী, রবীন্দ্রনাথ বেশ কয়েক মাস ধরেই ক্রমাগত ধর্ষণ করে গিয়েছেন অভিনেত্রীকে৷ ক্যামেরাম্যান রবীন্দ্রনাথ ঘোষ ধারাবাহিকের অভিনয় করার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন ওই অভিনেত্রীকে । গত ১৮ নভেম্বর এই অভিনেত্রী ক্যামেরাম্যান রবীন্দ্রনাথ ঘোষের নামে ভারতের আন্ধেরি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ অভিযুক্ত রবীন্দ্রনাথ অবশ্য পুলিশকে জানায়, ‘মেয়েটাকে আমি আগেই বলেছিলাম কুছ পানেকে লিয়ে কুছ খোনা পরতা হ্যায়৷ অভিযুক্ত আরও জানায়, ধর্ষণ নয়, শারীরিক মিলনে দু’জনেরই সম্মতি ছিল৷ আর বলিউডে অভিনয় জগতে এই সব ঘটনা হামেশা ঘটতে থাকে৷ এটা খুবই স্বাভাবিক৷
আন্ধেরি পুলিশ জানিয়েছে, আপাতত অভিযুক্ত হেফাজতে রয়েছে৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে জরিমানা হতে পারে দু’লক্ষ টাকা৷

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top