
বিনোদন : বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা। শোবিজের মানুষ সব সময়ই প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ বিষয়গুলো আড়াল করতে চান। তবে ব্যতিক্রমও আছেন কেউ কেউ। সম্প্রতি পূজা তার প্রেমের কথা জানালেন ফেসবুকে। আর তার প্রেমিকের নাম কাজল দত্ত। মিডিয়া পাড়ার বিষয়টি নিয়ে চলছে নানা গুনগুন। অনেকেই বলছেন ‘এখন তো পূজা ঘোষণা দিয়েই প্রেম করছে। তবে যাই হোক সাহস আছে মেয়ের।’ অনেকেই পূজার এ সৎ সাহসের প্রশংসাও করছেন। পূজা এ সম্পর্কে বললেন, ‘আমাদের সম্পকের্র বিষয়টা আসলে অনেকে জানে বেশ আগে থেকেই। তাই ফেসবুকে এবার বিষয়টা প্রকাশ করলাম।’ পূজার আরো একটি নতুন খবর আছে। আর তা হলো ‘পূজা রির্টানস’ নামে নতুন অ্যালবাম নিয়ে শিগগিরই তিনি হাজির হতে যাচ্ছেন শ্রোতাদের সামনে। বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই খুব ব্যস্ত সময় যাচ্ছে পূজার। অ্যালবামটি সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে বলে জানা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন