GuidePedia

0
বসন্তের শুরুতে চমৎকার আবহাওয়ায় এত ধূলা কোত্থেকে এলো তা অনেককেই অবাক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধূলা এসেছে আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি থেকে। ‘সাহারা ডাস্ট’ নামে পরিচিত এই মিহি বালি যখন বৃষ্টির সঙ্গে মাটিতে এসে পড়ে, বিশেষজ্ঞরা তাকে বলেন ‘ডার্টি রেইন’।

সাহারা মরুভূমি থেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে এই বালি কিভাবে এসে পৌঁছালো ইংল্যান্ডের মাটিতে? ব্রিটেনের আবহাওয়া দফতরের একজন বিশেষজ্ঞ এন্ড্রু সিবলে বলেন, প্রচন্ড বাতাসে সাহারা মরুভূমি থেকে মিহি বালি এবং ধূলি কণা আকাশের অনেক উপরে উঠে যেতে পারে।

এরপর জেট প্রবাহের সঙ্গে এই ধূলা-বালি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পৃথিবীর নানা দিকেই ছড়িয়ে যেতে পারে। এই ধূলা যখন বৃষ্টির ফোঁটায় আটকে যায় তখন এগুলো মাটিতে নেমে আসে। এটাকেই আমরা বলি ‘ডার্টি রেইন’।

বিবিসি অবলম্বনে

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top