
ছেলেবেলায় যৌন নির্যাচিত হয়েছিলেন বলিউডের অভিনেত্রী কালকি কোচলিন। সম্প্রতি ভারতের এনডিটিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি এই ঘটনা জানান। কালকি বলেন, ‘এই বিষয়ে জনসম্মুখ্যে আমি মুখ খুলতে চাইনি। কিন্তু আমাকে তা করতে হলো।’
কালকির ভাষ্যমতে যেসব নারী কিংবা শিশু যৌন নির্যাচিতের স্বীকার হয় তারা পত্রিকার শিরোনাম হয়। কিন্তু যৌন নিপীড়ক ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।
কালকি ছেলে বেলায় কখন, কার দ্বারা নির্যাচিতের স্বীকার হয়েছিলেন সে বিষয়ে বিস্তারিত জানাননি। তিনি আক্ষেপ প্রকাশ করে সাক্ষাৎকারদাতাকে বলেন, ‘এটা খুবই লজ্জার। এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাই না। এমন ঘটনা আমার ছেলেবেলায় অনেকবারই ঘটেছিল। আমার বন্ধুদের মধ্যে অনেকেই ছেলে বেলায় যৌন নির্যাচিত হয়েছেন। তবে তারা সে বিষয়ে মুখ খোলেননি। তবে আমি মনে করি এমন ঘটনাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।’
কালকি কাচলিনের জন্ম ফ্রান্সে। ২০০৯ সালে অনুরাগের ছবি ‘দেব ডি’তে আধুনিক চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন কালকি কোচলিন। এই ছবির শুটিংয়ের সময়ই দু’জনার সম্পর্কের শুরু। ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা। এর আগে আরতী বাজাজকে বিয়ে করেছিলেন অনুরাগ।
একটি মন্তব্য পোস্ট করুন