GuidePedia

0

এক সময়ের পর্নোস্টার এবং বর্তমানে বলিউড পাড়ার অন্যতম আলোচিত অভিনেত্রী সানি লিওনের নায়ক হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের ফেরদৌসকে। যাতে কিনা সানি লিওনকে চুমুও খেতে পারেন ঢালিউডের এ লাভার বয়।  আর যার সুযোগ করে দিচ্ছে পরিচালক ইকবাল দূররানী। ইকবাল দুররানীর পরিচালনায় বলিউডে ফেরদৌস ‘মিট্টি’নামের একটি ছবি করেছিলেন। তখন সে ছবিটি বলিউডে তেমন বাজার পায়নি। এরপর থেকেই বলিউডের স্বপ্ন মুছে ফেলেন ফেরদৌস। কিন্তু ফেরদৌসকে বলিউডে সফল করার আশাটা এখনো ছাড়েননি ইকবাল। আর তাই তিনি পরিকল্পনা করেছেন ফেরদৌসকে নিয়ে বলিডডে আরো একটি সিনেমা বানানোর। আর তার পরিকল্পনা সে ছবিতেই নায়িকা করা হবে সানি লিওনকে! শুধু তাই নয়, ছবিতে সানির স্বভাবশুলভ অনেক রগরগে দৃশ্যও থাকবে। ওই দৃশ্যে ফেরদৌসকেও দেখা যাবে। সম্প্রতি এমন পরিকল্পনার কথা একটি সংবাদমাধ্যমকেও বলেছেন ইকবাল। আর সে কথা কানে গেছে সানি লিওনেরও। তিনি অবশ্য এ নিয়ে কোন কথা বললেও বিষয়টাকে তিনি হাসি মুখেই গ্রহণ করেছেন। তবে যাকে নিয়ে এ হাকডাক সেই ফেরদৌসের কানে বিষয়টা এখনো পৌঁছেনি। এ ব্যাপারে ফেরদৌসের বলেন, ‘এমন কোন পরিকল্পনার কথা আমার জানা নেই। তবে এমন প্রস্তাব পেলে তা গ্রহণ করা যেমন কঠিন, ফিরিয়ে দেওয়া আরো বেশি শক্ত।’ 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top