এর আগে প্রাকতিক উপায়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ছয় পায়ের ভেড়ার জন্ম হলেও এবার প্রকৃতির কারণে নয়, শুধুমাত্র অধিক মাংস পাবার জন্য অর্থনৈতিক লাভের কারণে ব্রিটেনের কৃষকরা ছয় পায়ের ভেড়া উত্পাদন করছে।

তাদের যুক্তি এ রকম, ‘ছয় পায়ের ভেড়ায় মাংসের পরিমাণ বাড়বে। এতে লাভের অঙ্কও বেশি হবে স্বাভাবিক নিয়মে। খবর ডেইলি মিররের।
বর্তমানে ব্রিটিশ কৃষকরা ‘কাপকেক’ ও ‘স্প্রিঙ্কলস’ নামের দুটি ছয় পাওয়ালা ভেড়া উদ্ভাবন করেছে। তারা বানিজ্যিক ভাবে ছয় পায়ের ভেড়া উত্পাদনে যেতে চাইছে। বর্তমানে ‘কাপকেক’ ও ‘স্প্রিঙ্কলস’-এর স্বাস্থ্যগত দিকটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে কৃষকদের যুক্তি, ছয় পায়ের ভেড়া উৎপাদনের ফলে ব্যপক হারে হ্রাস পাবে মাংসের দাম। তবে ছয় পায়ের ভেড়া গুলো প্রাকৃতিকভাবে মাতৃগর্ভেই জন্ম নিবে, কোনপ্রকার কৃত্রিমতার আশ্রয় নেওয়া হবে না , এমনটাই জানিয়েছেন কৃষকরা।
ছয় পা ভেড়াদের আরো বেশি দূরন্ত ও স্বাস্হ্যবান করে তুলছে, ফলে তাদের মাংস আরো বেশি সুস্বাদু হবে বলে তাদের ধারণা।
এর আগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রকৃতির বিচিত্র খেয়ালে ছয় পায়ের ভেড়ার জন্ম নিলে তা বিশ্বজুড়ে ব্যপক আলোড়ন ফেলে।
জর্জিয়ার সেই ছয় পায়ের ভেড়া শাবকের ভিডিও
একটি মন্তব্য পোস্ট করুন