GuidePedia

0

কফি উইথ করণ মানেই তারকাদের অব্যক্ত কথার পসরা। অতিথির পেট থেকে কথা বের করে নিতে সিদ্ধহস্ত করণ জোহর। তেমনটা করলেন এবারও। প্রিয়াঙ্কা আর করণ জোহরের মধ্যে একটা ঠাণ্ডা যুদ্ধ চললেও টিভি শোটিতে বেশ ভালো ভাবেই উতরে যেতে পেরেছেন এ পাঞ্জাবি মেয়ে। এবার নিয়ে চতুর্থবারের মতো কফি উইথ করণ এ হাজির হলেন প্রিয়াঙ্কা চোপড়া।
যথারীতি মজার মজার প্রশ্নের ফাকে করণ প্রিয়াঙ্কাকে এতো নিখুঁতভাবে যৌন আবেদনকে ফুটিয়ে তলেন কিভাবে? প্রশ্নটি করেই বসলেন। উত্তরে প্রিয়াঙ্কা বলেন, এটা এমনিতেই চলে আসে। আর এর বাইরে আমি কিছু করিও না এবং জানিও না। এমনও না যে আমি নিজেকে আবেদনময়ী করার চেষ্টা করি। রাম-লীলার কথা বলতে গেলে অবশ্যই বলা উচিত যে এটা পুরোপুরি সঞ্জয় লীলা বানসালির প্রচেষ্টা।
চলচ্চিত্রে সফলতা এবং আন্তর্জাতিক সঙ্গীত অঙ্গনে নিজের গানকে নিয়ে যেতে পারা এসব কিছুকে পাশে রেখে করণ প্রশ্ন করে বসলেন, লেসবিয়ান বা সমলিঙ্গের নারীপ্রীতির অভিজ্ঞতা রয়েছে কিনা। প্রশ্নটি শুনে দীপিকা হেসে উড়িয়ে দিলেও প্রিয়াঙ্কা দর্শকদের অবাক করে দিয়ে জানান, তিনি এমন পরিস্থিতির সম্মুক্ষিন হয়েছিলেন। তিনি বলেন, আমার এমন অভিজ্ঞতা রয়েছে- আমি এমন প্রস্তাব পেয়েছিলাম। তবে এর মধ্যদিয়ে গিয়েছি কিনা তা বলতে পারছিনা কিন্তু আমি এমন প্রস্তাব পেয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top