GuidePedia

0

সবাই সুন্দরের পুজারী। সুন্দর যে কোন কিছু খুব সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। দুইজন পুরুষের আলোচনার বিষয়বস্তুতে প্রাধান্য পায় সুন্দরী নারী।

যে কোন পুরুষকে আকর্ষণ করতে সক্ষম সুন্দরীরা। এক নারী এপর নারীর সৌন্দর্যের বিষয়ে বলতে দ্বিধাবোধ করলেও নিজেদের দৃষ্টিকে বেধে রাখতে পারেন না। সুন্দরীদের দিকে নারীরাও চেয়ে থাকেন অপলক।

কিন্তু চামড়া আর চেহারায় সুন্দরীদের কাছ থেকে পুরুষরা সতর্ক না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এমনটি আভাস দিলেন বিজ্ঞানীরা।

স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণায় জানান, সুন্দরী নারীর সঙ্গ লাভ কিংবা সুন্দরী নারীকে জীবন সঙ্গী করলে পুরুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।

গবেষণায় জানা যায়, সুন্দরী নারীর সাথে সাক্ষাতের পাঁচ মিনিটের মধ্যে পুরুষদের করটিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। করটিসল নামের এই হরমোনটি পুরুষের মধ্যে মানসিক ও শারীরিক যে চাপ তৈরি করে।

যেসব পুরুষ মনে করেন, সাক্ষাত পাওয়া সুন্দরী নারীরা নিজেদের নাগালের বাইরে। তাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া আরো বেশি। এতে পরবর্তীতে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও পুরুষত্বহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীরা ৮৪ জন ছেলে শিক্ষার্থীর ওপর এই গবেষণা চালান। একটি কক্ষে দুজন করে ছাত্রকে সুডোকু মেলাতে বলা হয়। কক্ষটিতে তাদের সঙ্গে একজন সুন্দরী তরুণী এবং একজন তরুণকে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়। এ দুজনই ছাত্রদের নিকট ছিল অপরিচিত।

বিজ্ঞানীরা বলছেন, যখন মেয়েটি স্বেচ্ছাসেবক ছেলেটিকে রেখে কক্ষ থেকে বেরিয়ে যায় তখন ওই দুই ছাত্রের করটিসল মাত্রা স্থির ছিল। কিন্তু ছেলেটি যখন তরুণীকে রেখে বের হয় তখন ছাত্র দুজনের করটিসল বৃদ্ধি পেতে থাকে।

গবেষণার পর বিজ্ঞানীরা জানান, কোনো সুন্দরী ও মোহনীয় নারীর কাছাকাছি এলে অধিকাংশ পুরুষের মধ্যে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ এসেছে এমন ধারণার সৃষ্টি হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, আকর্ষণীয় নারীদের সঙ্গে পাঁচ মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাতেই পুরুষদেহে করটিসল বেড়ে যেতে পারে। অল্প মাত্রায় বাড়লে করটিসল সতর্কতা সৃষ্টির মতো কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়তে থাকলে স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top