GuidePedia

0
দর্শকরা ফুটবল মাঠে ফুটবলের রাজা পেলে কিংবা ম্যারাডোনার ফুটবলের যাদু দেখেছে। দেখেছে মেসি, ক্রিশ্চিয়ানো কিংবা নেইমারেরও ফুটবল যাদু। কিন্তু কেউ হয়তো দেখেননি গাজীপুর জেলার কালীগঞ্জের মফিজুলের ফুটবল যাদু। যিনি একা একসঙ্গে পাঁচ পাঁচটি বলকে শাসন করেন।

সেই ফুটবল যাদুকরের ডাক নাম মফিজ। পুরো নাম মো. মফিজুল প্রধান। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন রায়েদ ইউনিয়নের আমরাইদ গ্রামের মৃত সিরাজুল প্রধানের ছেলে। ৩ ভাই ৩ বোনের মধ্যে মফিজ সবার বড়।

মাথায় ফুটবল নিয়ে মফিজ এক সঙ্গে ৫ শতাধিক হেট নিতে পারেন। মাথায় ফুটবল নিয়ে ৭ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারেন। এ সময় খাওয়া-দাওয়াসহ সারতে পারেন নিত্য নৈমিত্তিক কাজ।

তার ইচ্ছা মাথায় ফুটবল নিয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া। শুধু মাত্র কয়েকটি জেলায় নয় মফিজ সারাদেশ এবং বিশ্বকে দেখাতে চান তার ফুটবল যাদু। নাম লেখাতে চান গ্রিনেজ বুকে । এজন্য গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে তার এ কৃতিত্বের কথা তুলে ধরার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের কাছে আশা করেন।

মফিজ যখন ১০ম শ্রেণীর ছাত্র তখনই তার বাবা মারা যান। সংসারের বড় ছেলে হিসেবে পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। পরিবারের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল না হওয়ায় অনেক কষ্ট করে তিনি এসএসসি পাশ করেন। তারপরও পারতেন লেখা-পড়া চালিয়ে যেতে। কিন্তু তখন থেকেই তার মাথায় ভর করে ফুটবল যাদু। যে কারণে লেখা পড়ায় খুব বেশী দূর যেতে পারেনি।

মফিজ বর্তমানে নারায়াণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বাপেক্সের একটি প্রকল্পে কাজ করছেন। থাকেন কালীগঞ্জের মঠবাড়ীতে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ ছেলে ১ কন্যার জনক।

সংসারের অভাব অনটনের মধ্য দিয়েও মফিজ নিয়মিতভাবে ফুটবল যাদু শিখেছেন। আর এই ফুটবল যাদু বিভিন্ন জেলায় প্রদর্শণ করে তিনি পেয়েছেন ছোট-বড় অসংখ্য পুরস্কার ও সম্মান।

১৯৯১ সালে শরীফ মমতাজ কলেজের পক্ষ থেকে পেয়েছেন স্বর্ণ পদক। ২০১২ সালে ততকালীন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্র মন্ত্রী দিপু মনির কাছ থেকে পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পেয়েছেন স্বাধীনতা পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top