GuidePedia

0

স্মার্টফোনের মাধ্যমে ইতিমধ্যেই থার্মোস্ট্যাট থেকে হোম থিয়েটারে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু মোবাইল যন্ত্র থেকে সুন্দরভাবে আলো নিয়ন্ত্রণ করে তা অনুজ্জ্বল বা ম্লান করা সম্ভব হয়নি। তবে এখন তাও সম্ভব। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি সম্প্রতি এ রকম একটি বাল্ব তৈরির ঘোষণা দিয়েছে। দূর থেকে স্মার্টফোনের সাহায্যেই নিয়ন্ত্রণ করা যাবে ১০ ওয়াটের এই স্মার্টবাল্ব। এটি অ্যান্ড্রয়েড অথবা আইওএস সমর্থিত স্মার্টফোন থেকে ব্লুটুথ বা ওয়াই-ফাইয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এই স্মার্টবাল্বটি অ্যান্ড্রয়েড যন্ত্রের চলমান ৪ দশমিক ৩ জেলি বিন অথবা উন্নত সংস্করণ এবং অ্যাপল গ্যাজেটের কমপক্ষে আইওএস ৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উচ্চ প্রযুক্তির এই বাল্বের মধ্যে স্ক্রুয়িংয়ের পর মোবাইল যন্ত্রে খুব সহজে একটি সঙ্গী অ্যাপ ডাউনলোড করতে হয়। আপনি যেখানেই থাকুন না কেন, কয়েকবার মৃদু চাপেই আপনার বাড়ির লাইট বা আলো নিযন্ত্রণ করতে পারবেন। শুধু তা-ই নয়, মোবাইল যন্ত্রের মাধ্যমে আপনি আলোটি ঘুরাতে বা বন্ধ করতে পারবেন কিংবা আলোটি অনুজ্জ্বল করতে পারবেন। এতে যুক্ত হয়েছে দুটি ফিচার সিকিউরিটি মুড এবং পার্টি মুড। সিকিউরিটি মুডের সাহায্যে বাল্বটিতে টাইমার সেট করে দেওয়া যায়। ফলে একটি নির্দিষ্ট সময় পর পর বাল্বটি জ্বলে উঠবে এবং নিভে যাবে। এতে একটি অ্যালার্ম ঘড়িরও ফিচার আছে। যখন আলোর ওপর ঘূর্ণন প্রক্রিয়া চলবে, তখন ধীরে ধীরে তা আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে। এ ছাড়া পার্টি মুডের সাহায্যে গান শোনার সময় মিউজিকের তালে তালে বাল্বটির উজ্জ্বলতা বাড়তে এবং কমতে থাকবে। এতসব ফিচারের কারণে স্বাভাবিকভাবেই বাল্বটি খুব সস্তায় পাওয়া যাবে না। এলজির এই স্মার্টবাল্বটি অন্যান্য বাল্বের চেয়ে একটু দামি। ধারণা করা হচ্ছে, এর দাম হবে ৩২ ডলার। বর্তমানে এটি কোরিয়া এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top