GuidePedia

0
কিছুদিন আগেই বিশ্বজুড়ে খবরের হেডলাইন তৈরি করেছিলেন ওয়ালটার উইলিয়মস নামের মিসিসিপির ৭৮ বছর বয়সী কৃষক। মৃতদেহ বহনকারী ব্যাগের মধ্যে উইলিয়ামের `শবদেহ` বহন করে গোরস্থানে যাওয়ার প্রস্তুতি চলার সময় হঠাৎই ব্যাগের মধ্যে নড়েচড়ে ওঠেন উইলিয়াম।


প্রাথমিকভাবে সবাই বেশ ঘাবড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উইলিয়াম আরও দ্রুত নড়াচড়া শুরু করলে তাঁকে তড়িঘড়ি ব্যাগ থেকে বার করে আনা হয়। উইলয়ামের নাকি গভীর ঘুমে ছিলেন। তাঁর পরিবারের লোকজনের কাছে মৃত্যুর মুখ থেকে উইলিয়ামের ফিরে আসাটা শুধুই ঈশ্বরের আশীর্বাদ ছিল।


তবে এবার সত্যি সত্যিই মারা গেলেন উইলিয়াম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হার্টের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উইলিয়াম। ২৭ ফেব্রুয়ারি তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। হাসপাতাল থেকে উইলিয়ামকে মৃত বলে ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top