বাজে কাজের জন্য চালু আছে গোল্ডেন কেলা অ্যাওয়ার্ড। ২০১৩ সালে স্ব স্ব কাজ দিয়ে যারা হতাশ করেছেন তাদের জন্য কেলা অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে খারাপ অভিনেত্রী, সোনাক্ষী সিনহা। ‘আর...রাজকুমার’র জন্য সে পেয়েছে এই পুরস্কার। আর সেরা বাজে অভিনেতা অজয় দেবগন। হিম্মতওয়ালা’ সিনেমায় অভিনয়ের জন্য জুটেছে তার এই পুরষ্কার।
খারাপ উচ্চারনের জন্য পুরষ্কার জুটেছে দীপিকার কপালে। সিনেমার নাম ‘চেন্নাই এক্সপ্রেস’। আর সেরা বাজে পরিচালক পুরস্কার পেয়েছে কে জানেন? আর কেউ নয়, সঞ্জয় লীলা বানসালি। সিনেমার নাম, বহুল আলোচিত ‘গোলিয়ু কি রাসলীলা-রামলীলা’। এছাড়া বর্ষসেরা খারাপ গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বস’ সিনেমার ‘পার্টি অল নাইট’।
‘পার্টি অল নাইট’ গানটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন। আপনার কাছে সেরা 'ভালো' লাগতেও পারে!
একটি মন্তব্য পোস্ট করুন