GuidePedia

0

‘মা’ মানেই মমতাময়ী । জাত,কুল,গোত্র বিচার করে তাদের মমতার কোন ভেদাভেদ হয় না। তাই বার্মার এক চিড়িয়াখানায় সদ্য জন্ম নেওয়া বাঘশাবকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করছেন হিলা হিতাই নামের ৪০ বছর বয়স্ক বার্মিজ মহিলা চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান, নোহা নোহা নামের মা বাঘটি তিনটি শাবক জন্ম দিলেও একটিকে নিজেই মেরে ফেলে।

এর পর ঐ মহিলা বুকের দুধ খাইয়ে বাঘের বাচ্চা দুটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। চিড়িয়াখানার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঐ মা বাঘের বাচ্চা-দুটির করুন দশা দেখে নিজ থেকেই এগিয়ে আসেন। এরপর তিনি বলেন যে, যতদিন তাদের দাঁত না উঠছে ততদিন তাদের বুকের দুধ খাওয়াবেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top