GuidePedia

0

বিনোদন : বলিউডের সাল্লু মামার জন্য সবকিছুই করতে পারেন সেক্সসিম্বল অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। আর তাইতো সালমানের সঙ্গে অভিনয় করার জন্য ছাড়তে চলেছেন বিগ বাজেটের ছবি ‘রয়‘কে। এ নিয়ে কোন কষ্টও নেই জ্যাকুলিনের। তিনি চাইছেন, যে করেই হোক সালমান খানের সঙ্গে অভিনয় করতে। 

জানা গেছে, চলতি বছরের মাঝামাঝিতে জ্যাকুলিন অভিনয় করতে যাচ্ছেন ‘কিক’ এবং ‘রয়’ নামক দুটি বড় বাজেটের ছবিতে। এর মধ্যে প্রথমটিতে সালামান খান এবং দ্বিতীয়টিতে রণবীর কাপুরের বিপরীতে কাজ করবেন তিনি। এ দুটি ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। 

তবে দুটি ছবির সিডিউলই পড়ে গেছে জুন মাসে। সালমান-জ্যাকুলিন জুটির এই ‘কিক’ ছবির শুটিং হবে সেপ্টেম্বর পর্যন্ত। মূলত সালমানের সিডিউল মিলিয়েই জ্যাকুলিনের সিডিউল ঠিক করে দিয়েছেন পরিচালক। এদিকে ‘রয়’ ছবির ২০ ভাগ কাজ শেষ করেছেন রণবীর কাপুর। শুধুমাত্র জ্যাকুলিনের জন্য এ ছবিটির কাজ এখন আটকে আছে। মে মাস থেকে এই ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল জ্যাকুলিনের। কিন্তু সালমানের ‘কিক’-এর জন্য ‘রয়’-এর সিডিউল দিচ্ছেন না তিনি।  

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top