স্পোর্টস : এশিয়া কাপ ক্রিকেট ম্যাচে পাকিস্তানের পক্ষে উল্লাস করায় মঙ্গলবার মিরাটের একটি বিশ্ববিদ্যালয় ৭০ জন কাশ্মিরী ছাত্রকে বহিষ্কার করেছে বলে জানা গেছে। বাংলাদেশে চলমান এশিয়া কাপে গত রোববার পাকিস্তানের কাছে ভারত পরাজিত হওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্বামী বিবেকানন্দ সুভারতি ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান জয়ী হওয়ায় কতিপয় কাশ্মিরী ছাত্র বিজয়োল্লাস প্রকাশ করে এবং ছাত্রাবাসে শ্লোগান দেয় ফলে অন্য ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় ও দুই দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬৭ জন কাশ্মিরী ছাত্রকে বহিষ্কার এবং তাদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে। কিন্তু অন্য গ্র“পের বিপক্ষে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিশ্বদ্যিালয়টিতে প্রায় ২০০ কাশ্মিরী ছাত্র প্রকৌশল ও আইন বিভাগে পড়াশোনা করছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ছাত্ররা ‘দেশ বিরোধী’ কর্মকাণ্ড চালিয়েছে এবং ছাত্রাবাসের সম্পত্তি ধ্বংস করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আরকে গ্র্যাগ বলেন, ‘ভাঙচুর এবং পাকিস্তানের শ্লোগান দেয়ায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হওয়ায় এসকল ছাত্রদের বহিষ্কার করা হয়েছে।’
পুলিশ প্রহরায় বহি®কৃত ছাত্রদের ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে জম্মু ও কাশ্মিরে ফিরে গেছে। আবার অনেকে বন্ধুদের বাসায় উঠেছে। তবে খুব শিগগিরই তারা ক্যাম্পাসে ফেরার আশা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন