বর্তমানে সবচেয়ে আলোচিত নায়িকা এক সময়ের টপ লিষ্টের পর্নো তারকা সানি লিওনকে নিয়ে ভারত জুড়ে বইছে সমালোচনার ঝড় । এ ঝড়ের আলোকেই আলোচিত ছবি ‘রাগীনি এমএমএস ২’ নিষিদ্ধসহ তাকে ভারত থেকে তাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছে হিন্দু জনজাগ্রুতি সমিতি ।

মঙ্গলবার ‘রাগীনি এমএমএস ২’ ছবিটিকে অবিলম্বে নিষিদ্ধ করতে ভারতীয় সেন্সর বোর্ডকে স্মারকলিপি দিয়েছে এ সংগঠনটি।
এতে বলা হয়েছে, ‘ওই ছবি ভারতীয় সংস্কৃতি, মর্যাদা ও হিন্দু দেবদেবীদের ওপর আঘাত। তাই এটি শুধু নিষিদ্ধই করতে হবে না, সেইসঙ্গে বিদেশি অভিনেত্রী সানিকে ভারত থেকে বের করে দিতে হবে।’
ছবিটি শুরু হচ্ছে শ্রী হনুমান চালিসার মন্ত্র দিয়ে। হিন্দুদের কাছে যা অত্যন্ত পবিত্র। শ্রী হনুমান চালিসাকে এই ধরনের নোংরা ছবিতে ব্যবহারের ফলে সামাজিক ও সামপ্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। আর এজন্য বোর্ডই দায়ী বলেও উল্লেখ করেছে সংগঠনটি। সানি লিওনকে ‘কুখ্যাত পর্নোনায়িকা’ তকমাও দেয়া হয়েছে সমিতির স্মারকলিপিতে।
এ ব্যপারে পরে হিন্দু জনজাগ্রুতি সমিতির নেতারা বলেন, ‘বর্তমানে সমাজে নীতিবোধ এমনিতেই তলানিতে ঠেকেছে। ধর্ষণ, নারীদের ওপর অত্যাচার, যৌন নিগ্রহ প্রতিদিন বাড়ছে। এই পরিস্থিতিতে এটা খুব দুর্ভাগ্যের যে, এমন ধরনের ছবি বানানো হচ্ছে যা বিকৃতকাম, কুরুচিকর দৃশ্যের মাধ্যমে সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন