GuidePedia

0

 বিনোদন : মুক্তিযুদ্ধ বিষয়ক বড় বাজেটের চলচ্চিত্র ‘সংগ্রাম’ ২৮শে মার্চ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে অভিনয় করেছে আমান ও নবাগত রুহি। ছবির প্রযোজক ও পরিচালক মনসুর আলীর। ছবিতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, সুব্রত, সোহেল প্রমুখ। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা অনুপম খের। ছবিটি দেশে এবং দেশের বাইরে মুক্তি দেওয়া হবে। সেজন্য ছবির প্রচারণার সম্প্রতি কাজে যুক্তরাজ্যে গিয়েছিলেন পরিচালক মনসুর আলী এবং রুহি। সেখানে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ‘সংগ্রাম’ ছবির ট্রেইলার প্রদর্শিত হয়। পরিচালক জানিয়েছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু ২৬শে মার্চ মুক্তির তারিখ না থাকায় ২৮ তারিখ মুক্তি দিতে হচ্ছে। আশা করছি ছবিটি দর্শক প্রিয় হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top