আন্তর্জাতিক ডেস্ক
গাড়ি ধরে যে এক পায়ে সবচেয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে তাকে ব্র্যান্ড নিউ মডেলের একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দেয়া হবে। এমন প্রস্তাব পেলে যে কেউ সাথে সাথেই রাজি হয়ে যাবে।

এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় চীনের জিয়াংজি প্রদেশে। ১৪০ জনের বেশি প্রতিযোগী ১ মার্চ অনুষ্টিত এই প্রতিযোগিতায় অংশ নেয়। তিন ধাপ পেরিয়ে ২০ প্রতিযোগী ১৬ মার্চ এর চূড়ান্ত পর্যায়ে অংশ নেয়।
ওইদিন সকাল সাড়ে ৯টায় এই খেলা শুরু হয়। প্রতিযোগীদের বলা হয়, এক হাতে বিএমডব্লিউ গাড়ি ও অন্য হাতে এক পা ধরে অন্য পায়ে দাঁড়িয়ে থাকতে হবে।
বেলা দেড়টার দিকে প্রতিযোগিতা আরেকটু কঠিন করা হয়। প্রতিযোগীদের বলা হয়, এক পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে।
এমনকি প্রতিযোগীরা যাতে চিটিং করতে না পারে সেজন্য আয়োজকরা প্রত্যেকের পায়ের নিচে ময়দা ছড়িয়ে দেন। দেখা গেছে অনেক প্রতিযোগী ক্লান্ত হয়ে পড়ে গেছে।
শেষ পর্যন্ত একজনই দাঁড়িয়ে থাকতে পেরেছেন। তিনি হলেন উয়ু কিডে। তিনি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা ৫৬ মিনিট পর্যন্ত মোট ৭ ঘণ্টা ২৬ মিনিট দাঁড়িয়ে থেকে নতুন X1 মেডেলের বিএমডব্লিউটি জিতে নিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন