আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে সেক্স করার জন্য আদালতের অনুমতি নিতে হবে! ভাবতে অবাক লাগলেও ম্যাসাচুসেটস রাজ্যে এ ধরনের একটি বিলের প্রস্তাব করা হয়েছে।

এ রাজ্যের সিনেটে নতুন একটি বিল আনা হয়েছে, যাতে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়া দম্পতিরা বিছানায় যেতে চাইলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। এমনকি এ ধরনের যুগল রোমান্টিক ডিনারে অংশ নিতে চাইলেও বিচারকের অনুমতি লাগবে।
ম্যাসাচুসেটস সিনেটের রিচার্ড রস এস ৭৮৭নামের এই বিলের প্রস্তাব করেছেন। এই বিল পাস হলে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়া যুগলকে সেক্স করার জন্য বিচারকের পূ্র্ব অনুমতি নিতে হবে।
বিলের প্রস্তাবে বলা হয়েছে, ডিভোর্সের দ্বারপ্রান্তে উপনীত হওয়া যুগলদের সন্তান থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের পরিচায়ক বাড়িতে তারা বিচারকের অনুমতি ছাড়া যৌনসংসর্গ করতে পারবেন না।
একটি মন্তব্য পোস্ট করুন