‘ঈশ্বরের সঙ্গে তোমার বিয়ে দেয়া হয়েছে এবং তোমার বাবা এখন থেকে তোমার বয়ফ্রেন্ড’। সমগ্র যুক্তরাষ্ট্রে যৌন স্বাধীনতার অবাধ সুযোগের প্রেক্ষাপটে কুমারী কন্যা বিরল হয়ে যাওয়ায় সন্তানদের সতীত্ব অক্ষুন্ন রাখতেই এই আয়োজন।

বিশ্বের ১৭টি দেশে এবং যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪৮ রাজ্যে এখন ঘটা করে পিউরিটি বলের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে ১২ বছর বয়সী মেয়েরা বিয়ের গাউন পরে পিতার সঙ্গে হাজির হয়।
তারা ধর্মের নামে শপথ পড়ে যে, আনুষ্ঠানিকভাবে বিয়ের মাধ্যমে কারো স্ত্রী হওয়ার আগ পর্যন্ত তারা নিজেদের কুমারিত্ব অটুট রাখবে। এক্ষেত্রে তাদের বাবা হবে তাদের সতীত্ব রক্ষাকারী।
এই প্রতীকী বিয়ের অনুষ্ঠানে বাবা তার মেয়েকে তার সতীত্ব রক্ষার অঙ্গীকার হিসেবে পবিত্রতার চিহ্নস্বরূপ আংটি উপহার দেন। আংটি পরে মেয়ে ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে তার কুমারিত্ব রক্ষার অঙ্গীকার করে।
এখানে পিউরিটি বলতে বোঝানো হয়েছে, বিয়ের আগ পর্যন্ত কোনো ধরনের যৌন সম্পর্কে জড়ানো যাবে না। এমনকি কাউকে চুম্বনও করা যাবে না।
১৯৮০’র দশকে যুক্তরাষ্ট্রে র্যান্ডি উইলসন নামে একব্যক্তি এই অভিনব প্রথার প্রবর্তন করেন। সূত্র: ডেইলি মেইল।
একটি মন্তব্য পোস্ট করুন