GuidePedia

0

হাতির দাঁত নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে আমাদের সমাজে। এই হাতির দাঁত সংগ্রহ নিষিদ্ধ হলেও তানজানিয়ায় ঘোষণা দিয়েই চলছে হাতি নিধন। হাতির মূল্যবান দাঁত সংগ্রহে ছোট্ট এই দেশটিতে প্রতিদিন ৩০টিরও অধিক হাতিকে মেরে ফেলা হচ্ছে। এই সকল হাতি থেকে প্রাপ্ত দাঁতের মার্কেট হল চীন। যা ব্ল্যাক মার্কেট হিসেবে চিহ্নিত। বলা চলে বিশ্বের সর্ববৃহৎ দাঁত নিয়ে রিপোর্ট করতে গিয়ে বের হয়ে আসে হাতির দাঁতের এক বিশাল রাজ্য। যেখানে একই সঙ্গে ৩৪ হাজার হাতির দাঁত সংগ্রহ করা আছে। যার বাজার মূল্য দাড়ায় দেড়শ মিলিয়ন ইউরো। আর হাতির সেই বিশালাকার দাঁতটি লম্বায় দীঘং ৭ ফিট। যার ওজন ৮৭ কেজি। আর সেই দৈত্যাকার দাঁতটি বহন করতে ৩ জন সুঠাম দেহের অধিকারী লোকর প্রয়োজন পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top