GuidePedia

0

 বিনোদন : পপ গায়িকা মেহরীনের সঙ্গে ফরাসি সঙ্গীত পরিচালক জামেলের পরিচয় হয়েছিল। আর তাদের পরিচয়ের মাধ্যমে ছিলেন ভারতীয় সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ। আর জামেল গান শুনেই মেহরীনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তখন। এরপর জামেলের ডাকে মেহরীন পাড়ি জমান ফ্রান্সে। উত্তর ফ্রান্সের মেপলিয়ার শহরে শুরু হয় দুজনের গানের বোঝাপড়া। এ সম্পর্কে মেহরীন বললেন, জামেলের গান করার জন্য আমাকে তিনবার ফ্রান্সে যেতে হয়েছে। প্রায় ৩-৪ বছর ধরে চলেছে গানের কাজ। জামেলের এটি একটি মিক্সড অ্যালবাম। যেখানে গান করছে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা। এই অ্যালবামে আমার ২টি গান থাকছে। গান দুটির বাংলা এবং ইংরেজি ভার্সন থাকছে শ্রোতাদের জন্য। গান দুটো ফাইনাল রেকর্ড হয়েছে প্যারিসের একটি স্টুডিওতে। জামেলের ওই মিক্সড অ্যালবামটি বাজারে আসবে গ্লোবাল আর্ট নামক অডিও কম্পানির ব্যানারে। এই বিষয়ে মেহরীন আরও বললেন, গান দুটির মাস্টার কপি আমি সম্প্রতি হাতে পেয়েছি এবং আমার ফেসবুক পেইজে আপলোড করেছি। মেহরীনের ওই গান শুনতে হলে ক্লিক করতে হবে:www.facebook.com/mmehreen


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top