বিনোদন : আবারো হলিউডে হাইপ্রোফাইল সিনেমায় বলিউডের তারকা অভিনেতা ইরফান খান। লাইফ অফ পাইদ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের পর এবার ইরফানকে দেখা যাবে ‘জুরাসিক পার্ক’ ছবির সিক্যুয়াল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ। তবে এবার নেগেটিভ চরিত্রে।

ছবিতে ইরফান খান জুরাসিক পার্কের মালিক বিলিয়নিয়ার প্যাটেলের চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে অভিনয় করা নিয়ে গত বছর থেকেই নির্মাতার সঙ্গে তার কথা চলছিল। যদিও ইরফান খান কোন চরিত্রে অভিনয় করছেন তা নিয়ে বির্তক রয়েছে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিটিতে ইরফান খান ছাড়া আরও অভিনয় করছেন হলিউডের ক্রিস প্রেট, ব্রুস ডালাস হাওয়ার্ড, জেকি জোন্সসহ অনেকে। প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৫ সালের ১২ জুন টুডি এবং থ্রিডি ভার্সনে মুক্তি পাবে দজুরাসিক ওয়ার্ল্ডদ।
একটি মন্তব্য পোস্ট করুন