GuidePedia

0

 বিনোদন : কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেব আরেক অভিনয়শিল্পী শুভশ্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বেশ অনেক দিন। তাদের সম্পর্ক নিয়ে অনেক কথাই চাউর ছিল। এমনকি তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করবেন এমন গুজবও ছড়িয়েছিলো। কিন্তু তাদের সেই সম্পর্কটা আর নেই। আর এই কথা জানালেন দেব নিজেই। সম্প্রতি ঢাকায় ছবির শুটিং করতে এলে দেবের মুখোমুখি হওয়ার পর শুভশ্রীর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

দেব বলেন, ‘আমার সঙ্গে এখন আর শুভশ্রীর কোনো ধরনের সম্পর্ক নেই। তাই আমাদের বিয়ে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবে ব্রেকআপের পরও আমরা দুজন খুব ভালো বন্ধু। তা ছাড়া আমি এখন বিয়ে নিয়ে ভাবছিও না। কাজ নিয়ে আছি। ক্যারিয়ার নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চাই আমি।’

তবে গুজব শোনা যাচ্ছে যে শুভশ্রী শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। শুভশ্রীর ঘনিষ্ট বন্ধুদের থেকে জানা গিয়েছে যে ইদানিং দেবের সঙ্গে আর কোনো রকমের যোগাযোগ রাখছেন না তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top