বিনোদন : সব সময় ভয় তাঁকে ঘিরে রাখত৷ যদি একনম্বর নায়িকা থেকে পদচ্যুটি ঘটে! ভয় লাগত পুরুষদের৷ মনটাকে তো কখনও ভালবাসেনি তাঁরা৷ শুধু ভালবেসেছে রূপ, যৌবন৷তাই চরম হতাশা আর সহ্য করতে না পেরে নিজেই করলেন মৃত্যুবরণ৷
মেরলিন মনরো-র বায়োগ্রাফির শুরুটা এরকমই৷ জীবনকাহিনি যত এগোতে থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে জনপ্রিয়তার আড়ালে অন্ধকার জগতটা৷ মরলিন মনরো সেই অন্ধকার জগত আজও বেশ জনপ্রিয় হলিউড তথা গোটা বিশ্বজুড়ে৷ তবে কৌতুহলটা অবশ্যই তাঁর যৌনজীবন নিয়ে বেশি তা স্বীকার করেছেন দেশি-বিদেশি সমালোচকরা৷ আর বিশেষ করে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি ও কেনেডি-র ভাই রবার্ট এফ কেনেডির সঙ্গে তাঁর যৌনসম্পর্ক ঠিক কেমন ছিল তা এখনও হট কেক৷
সেই পুরনো কাব্যকেই আবার জীবিত করে তুললেন উইলিয়াম কাস্টেলবেরি৷ পেশায় উইলিয়াম ছিলেন মনরো বডিগার্ড৷ তিনিই লুকনো ক্যামেরা দিয়ে বহুবার রেকর্ড করেছিলেন কেনিডি-মনরো সঙ্গম৷ বহু বছর ধরে নিজের কাছে স্বযতেœ রেখেছিলেন এই ভিডিও৷
শেষমেশ, নিলামে তুলতে চলেছেন মনরো সঙ্গম ভিডিও৷ কাস্টেলবেরি জানিয়েছেন, এই ভিডিও একেবারেই সত্যি৷ কোনও প্রযুক্তি ব্যবহার করা হয়নি এই ব্যাপারে৷ শুধুমাত্র মনরো স্বামী জো ডি ম্যাগিও-র সম্মানের জন্যই এতদিন লুকিয়ে রেখেছিলাম এগুলো৷ এখন পৃথিবীর সামনে আনতে চাই মনরো-কেনেডি রহস্য৷

একটি মন্তব্য পোস্ট করুন