GuidePedia

0

ডেস্ক: সদ্য অস্কারজয়ী চলচ্চিত্র ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ যে সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি তা নিয়ে প্রকাশিত একটি সংবাদ দেড়শ’ বছরেরও বেশি সময় পরে সংশোধন করল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। বিবিসি জানিয়েছে, ১৬১ বছর পর সংশোধন করে সংবাদটি আবার ছাপানো হয়েছে মঙ্গলবারের সংখ্যায়। 
‘দ্য কিডন্যাপিং কেস’ শিরোনামে সংবাদটি আমেরিকার এ পত্রিকায় প্রকাশ হয়েছিল ১৮৫৩ সালের ১২ জানুয়ারি। 
অপহৃত হওয়ার পর ১২ বছর ধরে দাসত্ব জীবনের কাহিনি নিয়ে একটি বই লেখেন সলোমন নরণ্ডাপ’ নামে তৎকালীন স্বাধীন এক কৃষ্ণাঙ্গ। নরণ্ডাপের ওই বইয়ের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের পর আবার আলোচনায় আসে এ ঘটনা। 
এরপর সম্প্রতি পত্রিকায় ছাপানো সংবাদটির একটি ডিজিটাল কপি প্রকাশ হয়। ওই কপিতেই ধরা পড়ে সলোমন নরণ্ডাপের নামের বানানের দুই জায়গায় ভুল দেয়া আছে। আর এই ভুল সবার আগে বের করেন আমেরিকার বেস্ট সেলার বই ‘দি ইমমর্টাল লাইফ অব হেনরিয়েটা ল্যাকস’ গল্পের জনগ্রিয় লেখিকা রেবেকা স্ক্লট। তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সোমবার সংবাদটির লিংক দিয়ে ‘টুইট’ করেন। ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে জনপ্রিয় পত্রিকাটি। 
১৮৫১ সালের ১৮ সেপ্টেম্বর ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রথম সংখ্যা বের হয়। দুই বছর পরে ছাপানো হয়েছিল আলোচিত ওই সংবাদটি। এবছর চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কারের তিনটি ক্যাটাগরিতে জয় লাভ করেছে স্টিভ ম্যাককুইন পরিচালিত ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top