
ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারী- আদালতে এক আবেদনের প্রেক্ষিতে গুগলকে ইউটিউব থেকে সমালোচিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘ইনোসেন্স অব মুসলিমস’ একটি ইসলাম বিরোধী ভিডিও, যা ২০১২ সালে প্রচন্ড বিতর্কের মুখে পড়ে। ‘ইনোসেন্স অব মুসলিমস’ অভিনেত্রী ক্যান্ডি লি গার্সিয়ার অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দিলেন আদালত। ২-১ ভোটে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপীলাত আদালত গার্সিয়ার আবেদন গ্রহণ করে গুগল এবং ইউটিউবকে এ আদেশ দেন। গার্সিয়া তার অভিযোগে বলেন, ‘ইনোসেন্স অব মুসলিমস’ আসলে সম্পূর্ণ ভিন্ন একটি ছায়াছবি। তাঁকে এ ধরণের ছবির জন্য চুক্তি করা হয়নি। তিনি এর প্রেক্ষিতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের স্মরণাপন্ন হন। উল্লেখ্য, হযরত মোহম্মদ (সাঃ) কে কটাক্ষ করার কারণে ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটি সারা দুনিয়া জুড়ে বিতর্কের মুখে পড়ে। বাংলাদেশেও ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর এই ভিডিও প্রদর্শন ঠেকাতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন