GuidePedia

0
এবার নিজের পোষা কুকুরকে বিয়ে করে আলোচনায় এসেছেন আমান্ডা রজার্স নামে এক ব্রিটিশ তরুণী। গত রোববার সেবা নামের ওই কুকুরটিকে তিনি ধুমধামের সঙ্গে বিয়ে করেন।অবশ্য এর আগে মানুষের সঙ্গে আমান্ডার বিয়ে হয়েছিল। কিন্তু সে বিয়ে বেশিদিন টেকেনি।

মানুষের সঙ্গে কুকুরের এই ব্যতিক্রমধর্মী বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপক্ষে ২০০ জন। তারা নেচে গেয়ে আনন্দ করে উদযাপন করেছেন আমান্ডা ও সেবার বিয়ে। যা এরইমধ্যে আলোড়ন তুলেছে মধ্য ইউরোপের দেশটিতে।

বিয়ের পর সোমবার আমান্ডা তার সদ্য বিবাহিত কুকুর সেবাকে নিয়ে এসেছিলেন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে সেবা আমার জীবনে এসেছে। সে আমাকে যেমন হাসিয়েছে তেমনি মন খারাপের সময় দিয়েছে সান্তনা।আমি আমার জীবনসঙ্গীর কাছে এরচেয়ে বেশিকিছু আশা করি না।’

আমান্ডা জানান, কিছুদিন আগে আমি হাঁটু গেঁড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দেই। বলি সে যদি রাজি থাকে তবে যেন লেজ নাড়ায় এবং সে হ্যাঁ বলেছে।’

বিয়ের দিনটি সম্পর্কে আমান্ডা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন থেকেই একটা সুন্দর বিয়ের পোশাকের স্বপ্ন দেখতাম। আমি সেবাকে বিয়ে করার সময় সে পোশাকটি বানিয়েছি। দিনটি ছিলো অসাধারণ এবং বিয়েতে দারুণ মজা হয়েছিল। সবশেষে আমি তাকে চুমু দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করি।

কুকুরকে বিয়ে করা কতটুকু যুক্তিযুক্ত বা বৈধ এসব নিয়ে না ভেবে বরং তিনি মনে করেছেন এটাই হলো সেবাকে নিজের করে নেয়ার শ্রেষ্ঠ উপায় বলে জানান আমান্ডা।


এতো গেল ব্রিটিশ তরুনী ভালবাসার গল্প। ওদিকে ভারতের তামিলনাড়ুতে অভিশাপ মোচনের জন্য কুকুরকে বিয়ে করলেন এক তরুন।

৩১ বছর বয়সের তরুন সিলভা কুমার নিজের পক্ষাঘাত গ্রস্হ থেকে মুক্ত হতে এ বিয়ে করেছেন।

১৫ বছর পূর্বে সিলভা আর দশজন স্বাভাবিক মানুষের মত থাকলেও একদিন দুই কুকুরের যৌনক্রিয়ার সময় বাঁধা দেয়। এরপরেই তার শরীরের নিম্ন অঙ্গ অনেকটা অসাড় হয়ে পড়ে।

এরপর দীর্ঘ ১৫ বছর বিভিন্ন চিকিৎসা নিয়েও ব্যর্থ হয়ে অবশেষে এক জ্যোতিষীর পরামর্শে সেই কুকুরের অভিশাপ মোচনের জন্য কুকুরকে বিয়ে করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top