২৭ বছরে ৩৬টি প্রেম করে ফেলেছেন হলিউডের ‘মিন গার্লস’ খ্যাত তারকা লিন্ডসে লোহান। সম্প্রতি ফাঁস হয়ে গেছে তার নিজের হাতে লেখা এসব প্রেমিকদের তালিকা। তবে লিন্ডসের প্রেমিকের তালিকায় হলিউডের একাধিক রথী-মহারথীর নাম থাকলেও সব প্রকাশ করা হয়নি। খবর ফক্স নিউজের।

জানা গেছে, গত বছরের ৩০ জানুয়ারি বেভারলি হিলস হোটেলে কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে গল্পগুজবের এক ফাঁকে সাবেক প্রেমিকদের নামের তালিকা লেখা শুরু করেন লোহান। একে একে ৩৬ জনের নাম লিখে ফেলেন তিনি। তাদের মধ্যে এমন অনেকের নাম ছিল যাদের স্ত্রী ও প্রেমিকা থাকা সত্ত্বেও লিন্ডসের প্রেমের ফাঁদে পা দিয়েছিলেন।
লিন্ডসে তার সাবেক প্রেমিক হিসেবে যাদের নাম লিখেছিলেন তাদের মধ্যে রয়েছেন জাস্টিন টিম্বারলেক, কলিন ফারেল, জেমস ফ্রাঙ্কো, প্রয়াত হিথ লেজার, জ্যাকুইন ফোনিক্স, লুকাস হাস, পল চার্লস প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন