GuidePedia

0
যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ধারণায় আবিস্কার হলো নতুন এক্স-প্লেন। এই প্লেনটি হেলিকপ্টরের মতো সমতলে উড়তে ও যে কোন যায়গায় অবতরণ করতে পারবে।


চারটি কোম্পানি এ উন্নত ধারণাকে নির্বাচিত করেছেন। এ জন্য একজন বিজয়ীকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে ২০১৭ সালে প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের সূচনা হবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এর বিশেষ বৈশিষ্ট হলো এটি প্লেনের মতো দ্রুত উড়তে পারবে এবং হেলিকপ্টরের মতো যে কোন জায়গায় অবতরণ করতে পারবে।

প্লেনটির নাম দেয়া হয়েছে ভিটিওএল-এক্স। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি ভূষিত চারটি প্রতিষ্ঠান এ উন্নত ধারণায় চুক্তিবদ্ধ হয়েছে বলেও জানা গেছে।

সংস্থাটি জানিয়েছে, এই প্রজন্মের জন্য নতুন মডেলের এই প্লেনটি উড়ার জন্য স্বাভাবিক যে গতি লাগে তা ছাড়াই অবতরণ করতে পারবে ।

এ বিষয়ে ডিএআরপিএ ম্যানেজার আশিশ বাগাই বলেন, এ বিষয়টাকে আমরা ভিন্নভাবে দেখেছি এবং ছোটখাটো সব সমস্যা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেছি এবং আমরা প্রাথমিক সফলতা পেয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top