GuidePedia

0
কাকতালীয় বিষয়ই বটে, সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে নিয়ে ইউরোপ যাচ্ছেন ‘চকোলেট বয়’ রণবীর কাপুর। অন্যদিকে, দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিং দেশের বাইরে যাচ্ছেন সাবেক প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে। অবশ্য পেশাগত কাজের তাগিদেই এমনটা করতে হচ্ছে তাঁদের।

অয়ন মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ব্যাপক সাফল্যের পর এবার ‘লাভ আজকাল’খ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন ছবিতে জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও দীপিকা। প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে ‘উইন্ডো সিট’। ছবিটির শুটিংয়ের জন্য শিগগির ইউরোপের একটি প্রত্যন্ত দ্বীপে উড়াল দিচ্ছেন সাবেক এ প্রেমিক যুগল।

ছবির গল্পের বড় একটি অংশ লেখা হয়েছে ইউরোপের প্রত্যন্ত এক দ্বীপের প্রেক্ষাপটে। কাজেই ছবিটির শুটিংয়ের জন্য সেখানে বেশ লম্বা সময়ই কাটাতে হবে রণবীর ও দীপিকাকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

অন্যদিকে, জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়াকনে দো’ ছবির শুটিংয়ের কাজে দেশের বাইরে যাচ্ছেন রণবীর সিং ও তাঁর সাবেক প্রেমিকা আনুশকা।

রণবীর কাপুর ও রণবীর সিং দুজনই তাঁদের প্রেমিক ভাবমূর্তির জন্য বলিউডে যথেষ্ট আলোচিত ও সমালোচিত। সাবেক প্রেমিকার সঙ্গে কাজ করতে গিয়ে পাছে আবার তাঁদের পুরোনো প্রেম জেগে উঠবে না তো! এ ক্ষেত্রে রণবীর সিংয়ের বর্তমান প্রেমিকা দীপিকা ও রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফকে কিছুটা হলেও আশার বাণী শুনিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলী। তিনি নিশ্চিত করেছেন, ‘উইন্ডো সিট’ রোমান্টিক ছবি নয়।

এ প্রসঙ্গে ইমতিয়াজ আলীর ভাষ্য, ‘ভালোবাসার সম্পর্ক নিয়ে ছবিটির কাহিনি গড়ে ওঠেনি। এটা একটা ভ্রমণনির্ভর ছবি। নিজেকে আবিষ্কারের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। ছবিটির বেশির ভাগ অংশের শুটিং হবে ইউরোপের প্রত্যন্ত একটি দ্বীপে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top